২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে কর্মচারী সমিতির নেতা খুন

সরকারি চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতির গাজীপুর জেলা শাখার আহ্বায়ক বেনজির আহম্মেদকে (৪৫) হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2010, 04:02 PM

Updated : 24 Aug 2022, 06:11 PM

গাজীপুর, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সরকারি চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতির গাজীপুর জেলা শাখার আহ্বায়ক বেনজির আহম্মেদকে (৪৫) হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বিকালে কালিয়াকৈর উপজেলার ভান্নারা গ্রামের একটি ঢিবি থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার শরীরের লাঠির আঘাতের চিহ্ন রয়েছে বলে জানায় পুলিশ। বেনজির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের জারিকারক ছিলেন। তার বাড়ি কালিগঞ্জ উপজেলার ধুবুরিয়া গ্রামে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ভান্নার এলাকা থেকে দুজনকে আটক করা হয়েছে। তবে তাদের নাম জানাতে অপারগতা প্রকাশ করেছে পুলিশ। বেনজিরের পরিবারের বরাত দিয়ে কালিয়াকৈর থানার ওসি মো. আমির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার রাত ৮টার দিকে কর্মচারি সমিতির সভা চলাকালে জরুরি কাজের কথা বলে বের হন বেনজির। কিন্তু তিনি বাড়ি না যাননি। ওসি জানান, আজ (শুক্রবার) বিকাল ৩টার দিকে কালিয়াকৈরের ভান্নারা গ্রামের সেলিম ভাণ্ডারীর বাড়ির পাশের একটি উঁচু জায়গা থেকে বেনজিরের লাশ উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য লাশ গাজীপুর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি জানান, রাত সোয়া ৭টা পর্যন্ত মামরা হয়নি। আটককৃতদের মধ্যে একজন পুরুষ, অন্যজন নারী। তবে তদন্তের স্বার্থে তাদের নাম বলা যাবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৫ ঘ.