২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের সূর্য গ্রহণ পর্যবেক্ষণ ক্যাম্প

শুক্রবার ঢাকার ধানমণ্ডি ক্লাব মাঠে বলয়গ্রাস সূর্যগ্রহণ পর্যবেক্ষণ ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2010, 05:03 PM

Updated : 24 Aug 2022, 06:09 PM

ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুক্রবার ঢাকার ধানমণ্ডি ক্লাব মাঠে বলয়গ্রাস সূর্যগ্রহণ পর্যবেক্ষণ ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন। ১৫ জানুয়ারি বলয়গ্রাস সূর্যগ্রহণ ঢাকা থেকে আংশিক দেখা যাবে। গ্রহণ ১২ টা ৪৪ এ শুরু হয়ে ৪টা ১ মিনিট পর্যন্ত চলবে। বেলা আড়াইটা থেকে তিনটা পর্যন্ত তা সবচেয়ে ভালোভাবে দেখা যাবে। অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের পর্যবেক্ষণ ক্যাম্পে শক্তিশালী টেলিস্কোপের মাধ্যমে গ্রহণ দেখা হবে। বেশ কিছুদিন ধরেই এ ধরনের পর্যবেক্ষণ ক্যাম্পের আয়োজন করে আসছে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এসকে/২২৫০ঘ.