২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে হামলায় ১১ জন গুলিবিদ্ধ

সেচ প্রকল্প নিয়ে বিরোধের জেরে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় প্রতিপক্ষের হামলায় ১১ জন গুলিবিদ্ধসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2010, 01:51 PM

Updated : 24 Aug 2022, 06:10 PM

কিশোরগঞ্জ, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সেচ প্রকল্প নিয়ে বিরোধের জেরে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় প্রতিপক্ষের হামলায় ১১ জন গুলিবিদ্ধসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার কাস্তল ইউনিয়নের বাহাদুর গ্রামে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে এই হামলা হয়। হামলাকারীরা গ্রামের কয়েকটি বাড়িতে ভাংচুর ও লুটপাট চালায় বলে এলাকাবাসী জানিয়েছে। কাস্তল ইউনিয়ন পরিষদের সদস্য আশু মিয়া জানান, সকাল সাড়ে ৮টার দিকে চেয়ারম্যান সাজনের নেতৃত্বে একটি দলটি বাহাদুরপুর এলাকায় স্থাপিত একটি সেচ প্রকল্পের দখল নিতে গেলে প্রকল্পের সাবেক ব্যবস্থাপক খায়রুল আলম খন্দকারের সমর্থকরা বাধা দেয়। এ সময় আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্র নিয়ে হামলা চালায় চেয়ারম্যানের লোকজন। হামলার সময় অন্তত ২৫-৩০ রাউন্ড গুলির শব্দ শোনা যায় বলে তিনি জানান। ইউপি সদস্য জানান, গুলির শব্দে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। ভয়ে লোকজন এদিক- সেদিক ছুটাছুটি করতে থাকে। গুলিবিদ্ধরা হলেন- বাহাদুরপুর গ্রামের বানতি মিয়া (২২), হোসেন আলী (২৫), বাদল (২৮), কিরণ (৩৩), জান্নাতুল ফেরদৌস (৪), ফজলু (৩৫), মাজু মিয়া (৫৮), রমজান (৩৫), শুকুর আলী (১৫), মবিন (২২) ও নাখের মিয়া (৩০)। এদের মধ্যে শিশু জান্নাতুল ফেরদৌসকে প্রথমে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। একাধিক প্রত্যক্ষদর্শী জানান, হামলার এক পর্যায়ে চেয়ারম্যানের লোকজন খায়রুল ও তার সমর্থক নাখের মিয়া, ডালিম, মফিজ ও বাদলের বাড়িতে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। কাস্তল ইউনয়িন পরিষদের সাবেক সদস্য মো. জমির উদ্দিন জানান, হামলার পর গুলিবিদ্ধরা পাশের বড়হাটি গ্রামের একটি বাড়িতে আশ্রয় নেন। আহত কয়েকজনকে বাজিতপুরের ভাগলপুরসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তবে হামলার ভয়ে আহতদের বেশ কয়েকজন হাসপাতালে যেতে পারেনি বলেও জানান তিনি। অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. সালমান জানান, সকাল ১১টার দিকে জান্নাতুল ফেরদৌসকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। তার পেট ও মুখমণ্ডলে ছররা গুলির অনেক ক্ষত ছিল বলে চিকিৎসক জানান। এলাকাবাসী জানায়, সেচ প্রকল্পের পরিচালনা কমিটির ব্যবস্থাপক হিসাবে খায়রুল আলম দায়িত্ব পালন করছিলেন। এ বছরও স্থানীয় গ্রামবাসী তাকেই ওই দায়িত্ব পালনের ভার দেয়। কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বছর সেচ প্রকল্পের পরিচালনার দায়িত্বে সেলিম আহমেদ নামে একজনকে মনোনীত করায় বিরোধ সৃষ্টি হয়। কাস্তল ইউপি চেয়ারম্যান সাজন উদ্দিন ভুইয়া সেলিমের পক্ষে অবস্থান নেন। এ ঘটনায় খায়রুল আলম আদালতের শরণাপণ