২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাইতিতে বস্ত্র ও ওষুধ পাঠাচ্ছে বাংলাদেশ

ভূমিকম্প বিধ্বস্ত হাইতিতে ওষুধ ও বস্ত্র পাঠাচ্ছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2010, 10:01 AM

Updated : 24 Aug 2022, 06:10 PM

ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভূমিকম্প বিধ্বস্ত হাইতিতে ওষুধ ও বস্ত্র পাঠাচ্ছে বাংলাদেশ। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, হাইতিতে ওষুধ ও বস্ত্র নিয়ে একটি প্রতিনিধি দল পাঠানোর জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভা হাইতির ভূমিকম্পে ব্যাপক প্রাণহানিতে শোক প্রকাশ করা হয়। মঙ্গলবার ৭ মাত্রার ভূমিকম্পে প্রায় গুড়িয়ে যায় হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্স। ভয়াবহ এ ভুমিকম্পে ঠিক কতজন নিহত হয়েছেন তা এখনো নির্নয় করতে পারেনি হাইতি সরকার। তবে ধারণা করা হচ্ছে, মৃতের সংখ্যা লক্ষ ছাড়িয়ে যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৫৫৫ ঘ.