২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন চুক্তিতেই লাভ ভারতের: বিএনপি

প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় করা তিনটি চুক্তিতে দেশের স্বার্থ রক্ষা হয়নি বলে দাবি করেছে প্রধান বিরোধী দল বিএনপি। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2010, 08:25 AM

Updated : 24 Aug 2022, 06:10 PM

ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় করা তিনটি চুক্তিতে দেশের স্বার্থ রক্ষা হয়নি বলে দাবি করেছে প্রধান বিরোধী দল বিএনপি। দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, ওই চুক্তি তিনটিতে ভারতই লাভবান হয়েছে। ভারত সফর শতভাগ সফল- প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা জানালেও বিএনপি মহাসচিব বলেছেন, ওই সফর পুরোপুরি ব্যর্থ। দেলোয়ার জানান, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শনিবার এক সংবাদ সম্মেলনে দলের প্রতিক্রিয়া জানাবেন। প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় অপরাধ দমন বিষয়ক তিনটি চুক্তি হয়। এগুলো হলো- অপরাধ সংক্রান্ত বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি, দণ্ডাদেশ পাওয়া অপরাধীদের হস্তান্তর চুক্তি এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, সংঘবদ্ধ অপরাধ ও অবৈধ মাদক পাচার রোধ চুক্তি। বিএনপি মহাসচিব বলেন, "যে তিনটি চুক্তি তিনি করেছেন; তাতে আমাদের নয়, ভারতই লাভবান হয়েছে। ওই চুক্তির কারণে দেশের অপূরণীয় ক্ষতি হবে।" চুক্তিগুলোকে 'অসম ও দেশবিরোধী' বলে আখ্যায়িত করেন তিনি। বিএনপি সংসদে ফিরবে কিনা- জানতে চাইলে দেলোয়ার আবারো বলেন, "আমরা সংসদে ফিরতে চাই। তবে সংসদে যাওয়ার কোনো পরিবেশ সরকারি দল রাখেনি।" এ বিষয়ে বিএনপির সংসদীয় দল বৈঠক করে সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি। বিএনপি নবম সংসদে প্রথম অধিবেশনের পর আর যোগ দেয়নি। সংসদে যোগ দেওয়ার ক্ষেত্রে স