ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের কয়েকটি পদে কর্মরত সামরিক বাহিনীর সদস্যদের পদে কিছু রদবদল করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের কয়েকটি আদেশে বুধবার এসব বদল করা হয়।
এছাড়া পৃথক এক আদেশে লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে কর্মরত উপ-সচিব সওদাগর মুস্তাফিজুর রহমানকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) সদস্য (প্রকৌশল) হিসেবে কর্মরত নৌ-বাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন জোবায়ের আহমদকে প্রত্যাহার করে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। তাকে তার মূল কর্মস্থলে ফেরত পাঠানো হবে।
চবকের নতুন সদস্য (প্রকৌশল) হিসেবে নিয়োগ পেয়েছেন একই বাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন আনোয়ারুল হক চৌধুরী। তাকে প্রেষণে ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
একই কর্তৃপক্ষের ড্রেজার খনক বিভাগের সহকারী ড্রেজিং মাস্টার হিসেবে কর্মরত নৌ-বাহিনীর কর্মকর্তা সা. লে. কেএম জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে। তাকে আগের কাজে ফেরত পাঠাতে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। ওই পদে নতুন নিয়োগ পেয়েছেন একই বাহিনীর কর্মকর্তা লে. সায়ীদ মোহাম্মদ কাসেদ।
এছাড়া বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এ প্রেষণে নিয়োজিত সেনাবাহিনীর পদাতিক বিভাগের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল ওয়াহিদুজ্জামান ও আর্টিলারি বিভাগের কর্মকর্তা মেজর খন্দকার মিজানুর রহমানকে সশস্ত্র বাহিনী বিভাগে প্রত্যর্পণ করা হয়েছে। তাদের আগের কর্মস্থলে ফেরত পাঠানো হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/এসকে/২৩০৩ঘ.
bdnews24