ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দড়িবাঁধা ব্যাগ কাঁধে নিয়ে হাঁপাতে হাঁপাতে অস্থির দুবাই যাওয়ার বিমান ধরতে আসা মাইনুদ্দীন। সন্ধ্যায় এসে আটকে পড়তে হলো বিমানবন্দরে প্রবেশ পথের সামনে।
সামনে এগুনোর উপায় নেই আর। রাস্তা আটকে রেখেছে র্যাব-পুলিশের লোকজন।
প্রধানমন্ত্রী ফিরছেন ভারতে থেকে; তার নিরাপত্তা দিতে ভিভিআইপি টার্মিনালের প্রবেশপথে কড়া নজরদারিতে র্যাব-পুলিশসহ আইন-শৃঙ্খলাবাহিনীর অসংখ্য সদস্য। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে সম্বর্ধনা দিতে আসা হাজারো নেতা-কর্মীদের নিয়ে গলদঘর্ম র্যাব-পুলিশ।
এরই মধ্যে মাইনুদ্দীন। হাতে নেই টিকিট-পাসপোর্ট। ২৫ বছরের এই গ্রাম্য যুবকের কাকুতি মিনতি শোনার কেউ নেই। এক পর্যায়ে রেগে গেলেন এক র্যাব কর্মকর্তা। ধাক্কা দিয়ে পেছনে ঠেলে দিলেন। যুবকের চোখ ছলছল।
চার দিনের ভারত সফর শেষে দেশে ফিরে আসা প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে বিমানবন্দরে মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্য, কূটনীতিক, তিন বাহিনীর প্রধান এবং উচ্চ পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের ভিড়। আওয়ামী লীগ নেতাকর্মীর যেন ঢল নেমেছে।
মঙ্গলবার আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর এক যৌথ সভায় প্রধানমন্ত্রীকে বিমান বন্দরে সম্বর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হোটেল শেরাটন পর্যন্ত দলীয় নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাবেন বলেও ঘোষণা দেয় ক্ষমতাসীন দল।
এমনিতেই অনিশ্চিত যাত্রার আতঙ্ক, তার ওপর বিমানবন্দরে ভিড়-ভোগান্তির এই দিন মাইনুদ্দীনের ওপর যেন খাড়ার ঘা।
ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা মাইনুদ্দীন জানান, বহু ঘুরিয়ে শেষ পর্যন্ত তাদের কাজ করতে দুবাই যাওয়া নিশ্চিত করেছে 'এজেন্ট'। সঙ্গে আরও তিনজন আছেন। ফ্লাইট রাত ১০টায়। সন্ধ্যা পৌনে ৬টার সময়ও তারা পাসপোর্টসহ কোনও কাগজই হাতে পাননি।
ছ'টায় বিমানবন্দরে উপস্থিত হয়ে কাগজপত্র হাতে পাওয়ার কথা তাদের। রাস্তায় মারাত্মক যানজটের কারণে যাত্রাবাড়ী থেকে কাকলী পৌঁছুতে পৌঁছুতে লেগে গেছে সাড়ে তিন ঘণ্টা। এরপর একপা-দু'পা করে এগুতে থাকে তাদের ভাড়া করা সেই গাড়ি। এক পর্যায়ে এসে দীর্ঘক্ষণ ধরে নড়াচড়া বন্ধ সব গাাড়ির। উপায়ন্তর না দেখে বড় ব্যাগটি ঘাড়ে নিয়েই মাইনুদ্দীন ও তার সঙ্গীরা হেঁটেই রওনা দেন বিমানবন্দরের দিকে।
এতোটা পথ হেঁটে আসার কথা জানতে চাইলে মধ্যপ্রাচ্যে গিয়ে ভাগ্য গড়ার প্রত্যয়ী মাইনুদ্দীন বলেন, "আমরা শ্রমিক মানুষ, বোঝা বওয়ার অভ্যাস আছে।"
ছ'টা বাজবার সময় র্যাব-পুলিশের বাধায় পেয়ে কাঁদো কাঁদো এই যুবককে আওয়ামী লীগের কয়েকজন কর্মী ও একজন পুলিশ কর্মকর্তা গিয়ে দায়িত্ব পালনরত কর্মকর্তাদের বুঝিয়ে প্রবেশের রাস্তা করে দেন। এরপর ব্যাগ কাঁধে নিয়ে ভিড় ঠেলে দৌঁড়াতে থাকেন তিনি।
মাইনুদ্দীন তখন আর একা নন। তার সঙ্গে দৌঁড়াতে দেখা গেল আরো কয়েকজন বিদেশগামী প্রত্যাশীকে।
গাড়ির সারি চুপচাপ....
বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে সম্বর্ধনা জানাতে বিকেল থেকেই তোড়জোড় শুরু হয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে। মিছিল নিয়ে দলে দলে নেতা-কর্মী আসতে থাকে বিমানবন্দরের দিকে। বিমানবন্দর থেকে শেরাটন পর্যন্ত রাস্তার পাশেও ছিলেন নেতা-কর্মীরা।
বিভিন্ন এলাকা থেকে ট্রাক-বাস ভর্তি ছোট ছোট মিছিলের কারণে রাস্তায় যান চলাচল ব্যাহত হয় মারাত
bdnews24