২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিগগিরই বন্দি বিনিময় চুক্তির সম্ভাবনা

বাংলাদেশ ও ভারত শিগগির বন্দি বিনিময় সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2010, 01:33 PM

Updated : 24 Aug 2022, 06:09 PM

নয়া দিল্লি, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ও ভারত শিগগির বন্দি বিনিময় সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করতে পারে। ভারত ও বাংলাদেশ বন্দি বিনিময় সংক্রান্ত একটি চুক্তি নিয়ে আলোচনা করছে জানিয়ে বুধবার নয়া দিল্লিতে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, "আমরা তিনটি চুক্তিতে স্বাক্ষর করেছি। এর পাশাপাশি বন্দি বিনিময় চুক্তিটি নিয়ে আলোচনা চলছে।" ভারত ও বাংলাদেশের মধ্যে অপরাধ দমন বিষয়ে সোমবার তিনটি চুক্তি স্বাক্ষরিত হয়। এগুলো হলো- অপরাধ সংক্রান্ত বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি, দণ্ডাদেশ পাওয়া অপরাধীদের হস্তান্তর চুক্তি এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, সংঘবদ্ধ অপরাধ ও অবৈধ মাদক পাচার রোধ চুক্তি। ভারতে চারদিনের সফরের শেষ দিনের ওই সংবাদ সম্মেলনে হাসিনা আরো বলেন, সন্ত্রাসবাদ দমনবিরোধী যুদ্ধে নয়া দিল্লিকে 'যে কোনো সহযোগিতা' করতে প্রস্তুত ঢাকা। বন্দি বিনিময় চুক্তিটি কবে স্বাক্ষর হতে পারে তা বাংলাদেশের প্রধানমন্ত্রী সুনির্দিষ্টভাবে বলেননি। তবে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি পরে সাংবাদিকদের জানান, বন্ধুপ্রতীম দুদেশের সম্মতিতে শিগগিরই তা হতে পারে। তিনি বলেন, সোমবার শেখ হাসিনা ও মনমোহন সিং যে তিন চুক্তিতে স্বাক্ষর করেছেন তাতে বন্দি বিনিময় চুক্তি না হলেও দুদেশের সম্পর্ক জোরদার হবে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী হাসিনা বাংলাদেশের ভূখণ্ড সন্ত্রাসবাদ বা ভারতের বিরুদ্ধে কোনো ধরনের কর্মকাণ্ডে ব্যবহৃত হতে না দেওয়ার বিষয়ে তার সরকারের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। বাংলাদেশে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা) এবং উত্তর-পূর্ব ভারতের অন্যান্য বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সন্ত্রাসীদের অবস্থান সম্পর্কে জানতে চাইলে হাসিনা বলেন, বাংলাদেশের অনেক সন্ত্রাসীও ভারতে আছে। "বাংলাদেশের কেউ ভারতে থাকলে তার বিষয়ে ভারতের দেখা উচিত এবং ভারতের কেউ বাংলাদেশে থাকলে আমরা দেখবো", বলেন তিনি। উলফার জেনারেল সেক্রেটারি অনুপ চেটিয়াকে ভারতের কাছে বাংলাদেশের হস্তান্তরের সম্ভাবনার বিষয়ে জানতে চাইলে কোনো কিছু বলেননি প্রধানমন্ত্রী হাসিনা। নির্দিষ্ট কোনো ব্যক্তির বিষয়ে কোনো মন্তব্য করবেন না বলে তিনি জানান। অনুপ চেটিয়াকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করার এবং বিদেশি মুদ্রা ও স্যাটেলাইট ফোন রাখার অভিযোগে ১৯৯৭ সালের ২১ ডিসেম্বর ঢাকায় ফরেনার ও পাসপোর্ট আইনে গ্রেপ্তার করা হয়। বন্দি বিনিময় সংক্রান্ত কোনো চুক্তি না থাকায় তাকে ভারতের কাছে হস্তান্তর করা যাচ্ছে না। গ্রেপ্তারের পর উলফার সাধারণ সম্পাদককে কারাদণ্ডাদেশ দেয় একটি আদালত এবং তিনি তার সে সাজার সাত বছর ইতিমধ্যেই ভোগ করেছেন। হাসিনা বুধবার আরো জানান, তিনি নিজে এবং তার সরকার সন্ত্রাসবিরোধী যুদ্ধ চালিয়ে যেতে প্রতিশ্র"তিবদ্ধ। এ প্রসঙ্গে শেখ হাসিনা বিভিন্ন সময়ে সন্ত্রাসী হামলার শিকার হওয়ার এবং এতে তার পরিবারের অনেক সদস্যের প্রাণহানির কথা তুলে ধরেন। তিনি বলেন, "সন্ত্রাসীরা সন্ত্রাসী-ই। তাদের কোনো ধর্ম, দেশ নেই। তারা ইসলামের বদনাম করছে। শান্তির ধর্ম ইসলাম।" এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী আঞ্চলিক শান্তির জন্য সহযোগিতার ওপর গুরুতারোপ করেন। বাংলাদেশে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম স