২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাহহার আকন্দকে এসপি পদে চুক্তিভিত্তিক নিয়োগ

বঙ্গবন্ধু মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল কাহহার আকন্দকে পুলিশ সুপার হিসেবে আরো এক বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2010, 11:24 AM

Updated : 24 Aug 2022, 06:09 PM

ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল কাহহার আকন্দকে পুলিশ সুপার হিসেবে আরো এক বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। আদেশে বলা হয়, এসপি পদে যোগ দেওয়ার দিন থেকে এ নিয়োগ কার্যকর হবে। পরবর্তী এক বছর তিনি এসপি হিসেবে দায়িত্ব পালন করবেন। কাহহার আকন্দ বর্তমানে বিডিআর হত্যাকাণ্ড মামলার তদন্ত করছেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এ কর্মকর্তা সহকারী পুলিশ সুপার হিসেবে বঙ্গবন্ধু হত্যা মামলার তদন্ত করেন। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় কাহহার আকন্দকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। পরে আদালত তাকে তার পূর্ব পদে নিয়োগের আদেশ দিলেও জোট সরকারের সময় তিনি যোগ দিতে পারেননি। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর তিনি আবার সিআইডিতে যোগ দেন। সহকারী পুলিশ সুপার হিসেবে সিআইডিতে যোগ দেওয়ার পর তার চাকরির বয়স শেষে তিনি অবসর প্রস্তুতিমূলক ছুটিতে (এলপিআর) যান। পরে তাকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এফএফ/এমআই/১৭১৫ ঘ.