ব্রাহ্মণবাড়িয়া, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বুধবার ভোররাতে অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে গেছে।
রাত ৩টার দিকে বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও বাজারে এ ঘটনা ঘটে বলে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাজারের একটি মুদির দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং পরে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।"
এলাকাবাসী প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যন্ত এলাকা হওয়ায় দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছতে পারেনি বলে আজিজুর জানান।
নবীনগর থানার ওসি রূপক কুমার সাহা অগ্নিকাণ্ডের কথা নিশ্চিত করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৫১০ ঘ.
bdnews24