২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আজমির গেলেন হাসিনা

ভারত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকালে আজমির গেছেন। জয়পুর থেকে জানাচ্ছেন সুমন মাহবুব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2010, 05:06 AM

Updated : 24 Aug 2022, 06:09 PM

সুমন মাহবুব জয়পুর থেকে জয়পুর (রাজস্থান), জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকালে আজমির শরিফ গেছেন। নয়া দিল্লির পালাম বিমান ঘাঁটি থেকে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার সময় ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে চড়ে জয়পুর যান। বিমানবন্দরে ছিলেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রীণিত কাউর ও পররাষ্ট্র সচিব নিরুপমা রাও। সকাল ১১টায় জয়পুর পৌঁছনোর পর সেখান থেকে তিনি একটি হেলিকপ্টারে করে আজমিরে সুফি খাজা মইনুদ্দীন চিশতির মাজার জিয়ারত করতে রওনা হন। জয়পুর রওনা হওয়ার আগে আইটিসি মৌর্য হোটেল সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী। ভারত সফরে তিনি এ হোটেলেই থাকছেন। দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে রোববার ভারত আসেন শেখ হাসিনা। সোমবার ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে শীর্ষ বৈঠক করেন তিনি। হাসিনা ও মনমোহনের মধ্যে প্রতিনিধি দল পর্যায়ের বৈঠকের পর বিভিন্ন অপরাধ দমন বিষয়ক তিনটি চুক্তি এবং ২০১০-১২ সালে বিদ্যুৎ খাতে সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময় বিষয়ক দু'টি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়। শেখ হাসিনা মঙ্গলবার ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার গ্রহণ করেন। চারদিনের সফর শেষে বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১২৩৫ ঘ.