২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণপূর্ত ভবনে দরপত্র জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ

রাজধানীতে গণপূর্ত বিভাগের এক অফিসে মঙ্গলবার এক ঠিকাদারকে দরপত্র জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2010, 05:00 PM

Updated : 24 Aug 2022, 06:08 PM

ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে গণপূর্ত বিভাগের এক অফিসে মঙ্গলবার এক ঠিকাদারকে দরপত্র জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে সাতজনকে আসামি করে ঠিকাদারী প্রতিষ্ঠান মাশকুরা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শওকত হাসান খান একটি মামলা দায়ের করেছেন। শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) রজিবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ মামলার কথা জানিয়ে বলেন রাত ১০টা পর্যন্ত আসামীদের কাউকে গ্রেপ্তার করা যায়নি। শওকত হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুপুর সাড়ে ১২টার দিকে এক লাখ ৬০ হাজার টাকা করে তিনটি পে-অর্ডার নিয়ে গণপূর্ত-৩ এর নির্বাহী প্রকৌশলী আবদুল হকের কার্যালয়ে যাই। এ সময় সেখানে আগে অবস্থান নেওয়া ১০-১৫ জন সন্ত্রাসী পে-অর্ডার ও দরপত্রের কাগজ-পত্র নিয়ে ছিঁড়ে ফেলে এবং কলাপসিবল গেট আটকে দেয়। শওকত বলেন, সন্ত্রাসীরা তার সহযোগী নজরুলকে মারধর করে। এর মধ্যে দরপত্র বাক্সে ফেলার সময় পার হয়ে যায়। পরে ছেঁড়া অবস্থায় শিডিউল ও পে অর্ডারগুলো ফেরত পান বলে জানান তিনি। আগারগাঁও তালতলা এফ-১, ২ ও ৩ নম্বর ভবনের স