২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

ঝিনাইদহ শহরের আরাপপুর থেকে নিখোঁজের একদিন পর মঙ্গলবার দুপুরে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2010, 11:07 AM

Updated : 24 Aug 2022, 06:08 PM

ঝিনাইদহ, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝিনাইদহ শহরের আরাপপুর থেকে নিখোঁজের একদিন পর মঙ্গলবার দুপুরে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আগের দিন বিকালে ঘুমন্ত অবস্থায় এলাকার আনিছুর রহমানের ২৮ দিন বয়সী মেয়ে সামিয়া নিখোঁজ হয়। ঝিনাইদহ থানার ওসি মতিয়ার রহমান জানান, কে বা কারা দোলনা থেকে শিশুটিকে চুরি করে নিয়ে যায়। পুলিশ অনেক খোঁজাখুঁজির পর মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের একটি শৌচাগারের সেফটি ট্যাঙ্কের ভিতর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। তিনি বলেন, শত্র"তা বশত শিশুটিকে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৫৭ ঘ.