২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি মামলায় মংলার মেয়র কারাগারে

পৃথক দুর্নীতি মামলায় মংলা পৌরসভার মেয়র মোল্ল্যা আব্দুল জলিল ও ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আলাউদ্দিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে বাগেরহাটের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2010, 12:53 PM

Updated : 24 Aug 2022, 06:06 PM

বাগেরহাট, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পৃথক দুর্নীতি মামলায় মংলা পৌরসভার মেয়র মোল্ল্যা আব্দুল জলিল ও ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আলাউদ্দিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে বাগেরহাটের একটি আদালত। রোববার বিকালে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জি এম সালাহউদ্দিন তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন। মেয়র ও কাউন্সিলরের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সমরেন্দ্রনাথ ডাকুয়া সাংবাদিকদের জানান, আব্দুল জলিল দুটি মামলায় এবং আলাউদ্দিন একটি মামলার আসামি। তারা দুজন আদালতে উপস্থিত হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত আবেদন নামঞ্জুর করেন। বিকেলেই তাদের বাগেরহাট কারাগারে পাঠানো হয়। আইনজীবী জানান, ২০০৫ সালে মেয়রের বিরুদ্ধে এই দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশনের খুলনা জেলা সমন্বিত কার্যালয়। একটি মামলায় অভিযোগ করা হয়, মংলা পৌরসভার জন্য তিনটি মোটরসাইকেল কেনার নামে মেয়র পৌরসভার তহবিল থেকে দুই লাখ ষাট হাজার টাকা উত্তোলন করে আত্মসাত করেছেন। অপর মামলায় অভিযোগ করা হয়, পৌরসভার ময়লাবাহী ট্রাক মেরামতের নামে পৌরসভার তহবিল থেকে মেয়র এক লাখ পঁচিশ হাজার টাকা উত্তোলন করে তা আত্মসাত করেন। এই মামলায় কাউন্সিলর আলাউদ্দিনকেও আসামি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪৫ ঘ.