চাঁপাইনবাবগঞ্জ জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানের বাড়ি থেকে রোববার দুপুরে গুলিসহ দুটি পিস্তল উদ্ধার করেছে র্যাব।
এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
র্যার-৫ এর উপ-সহকারী (ডিএডি) মাহবুব আলম সাংবাদিকদের জানান, র্যাবের একটি বিশেষ দল দুপুর ১টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের চাকপাড়া গ্রামের সাবেক চেয়ারম্যান ওমর আলীর বাড়িতে অভিযান চালায়।
এ সময় ওমর আলী বাড়ি ছিলেন না।
র্যাব কর্মকর্তা জানান, বাড়ির একটি ঘর তল্লাশি করে বিছানার নিচ থেকে দুটি নাইন এম এম পিস্তল, আট রাউন্ড গুলি ও দু'টি ম্যাগজিন উদ্ধার করা হয়।
বিকাল ৪টার দিকে অস্ত্র ও গুলি থানা হেফাজতে দেওয়ার এবং মামলা করার প্রক্রিয়া চলছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫৮ ঘ.
bdnews24