২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্যোতি বসুর অবস্থার অবনতি

ভারতের পশ্চিমবঙ্গের বর্ষীয়ান কমিউনিস্ট নেতা জ্যোতি বসুর অবস্থার অবনতি হয়েছে। শনিবার রাত সাড়ে আটটায় এনডিটিভির অনলাইন সংস্করণে একথা জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2010, 07:42 PM

Updated : 24 Aug 2022, 06:05 PM

ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের পশ্চিমবঙ্গের বর্ষীয়ান কমিউনিস্ট নেতা জ্যোতি বসুর অবস্থার অবনতি হয়েছে। শনিবার রাত সাড়ে আটটায় এনডিটিভির অনলাইন সংস্করণে একথা জানানো হয়। সর্বশেষ মেডিক্যাল বুলেটিনে বলা হয়েছে তার শরীরে পানি জমেছে ও বেশ কয়েকটি প্রত্যঙ্গ ঠিকমত কাজ করছে না। মূত্রত্যাগের পরিমাণও ঠিক নেই। নিউমোনিয়া আক্রান্ত ৯৫ বছর বয়সী এ নেতা ১ জানুয়ারি থেকে কলকাতার এএমআরআই হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার রাতে সতর্কতা হিসেবে তাকে পরিপূর্ণ কৃত্রিম শ্বাসপ্রশ্বাস দেওয়া হয়। তবে দিনের বেলায় তা আংশিকভাবে দেওয়া হয়েছিল। জ্যোতি বসুর ফুসফুস পরীক্ষা করে উচ্চমাত্রার ওষুধ প্রতিরোধী ক্ষমতার ব্যাকটেরিয়া ধরা পড়েছে। টানা ২৩ বছর বাম সরকারের হয়ে মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলানোর পর অসুস্থতার কারণে ২০০০ সালে বুদ্ধদেব ভট্টাচার্যের হাতে দায়িত্ব ছেড়ে দেন জ্যোতি বসু। এরপর থেকেই তার শারীরিক অবস্থা নিয়ে টানাপোড়েন চলছে। অসুস্থতা সত্ত্বেও জ্যোতি বসুকে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) দলের পলিটবুরোতে সদস্য হিসেবে রেখেছে। ১৯১৪ সালে জন্ম নেওয়া জ্যোতি বসুর পৈত্রিক নিবাস বাংলাদেশের নারায়ণগঞ্জে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/০১৩১ঘ.