২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা

এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক গিয়াসউদ্দিন মোল্লাকে বিভাগের সব কর্মকাণ্ড থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2010, 06:26 PM

Updated : 24 Aug 2022, 06:05 PM

ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক গিয়াসউদ্দিন মোল্লাকে বিভাগের সব কর্মকাণ্ড থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার বিভাগীয় একাডেমিক কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়। বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শওকত আরা হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, "গিয়াসউদ্দিন মোল্লার বিরুদ্ধে একজন ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ ওঠায় ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে বিভাগীয় সব কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলা হয়েছে। দোষী বা নির্দোষ প্রমাণিত হওয়ার পূর্ব পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।" গত ২৪ ডিসেম্বর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের এক ছাত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিভাগীয় চেয়ারম্যান। শওকত আরা আরো জানান, ঘটনার সত্যতা যাচাইয়ে ইতোমধ্যে কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। একাডেমিক কমিটির ওই সভায় অধ্যাপক গিয়াসউদ্দিন মোল্লা উপস্থিত ছিলেন না। এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, "যৌন হয়রানি তদন্তে বিশ্ববিদ্যালয়ের একটি স্থায়ী তথ্যানুসন্ধান কমিটি রয়েছে। তারা এ বিষয়টি তদন্ত করবে।" অতিস