২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের কাছে প্রতিশ্রুতি আদায়ের চেষ্টা করুন: খালেদা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সফলতা কামনার পাশাপাশি জাতীয় স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতি আদায়ের তাগিদ দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2010, 03:44 PM

Updated : 24 Aug 2022, 06:05 PM

ঢাকা, জানুয়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সফলতা কামনার পাশাপাশি জাতীয় স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতি আদায়ের তাগিদ দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার রাতে তিনি এক সংবাদ সম্মেলনে এ মনোভাব প্রকাশ করেন। আরো কিছু বিষয়ের পাশাপাশি খালেদা জিয়া ভারতের বিচ্ছিন্নতাবাদীদের দমনে দুই দেশের মধ্যে কোনো চুক্তি না করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান। দীর্ঘ বক্তব্যে খালেদা জিয়া পানির ন্যায্য হিস্যা, 'করিডোর' ইস্যু, প্রাণ ও পরিবেশ রক্ষানীতি, ছিটমহল ও সীমান্ত বিরোধ , সমুদ্র সীমানা নির্ধারণ, বাণিজ্য ঘাটতি, ভারতে বাংলাদেশের টিভি চ্যানেল স