নরসিংদী, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সরকার গত এক বছর সন্তোষজনকভাবে দেশ পরিচালনা করেছে বলে দাবি করেছেন স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
তিনি বলেন, "আমাদের (সরকার) এক বছরের মূল্যায়ন করে গণমাধ্যমেগুলোতে যেসব প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এবং সংবাদ মাধ্যমগুলোতে যে জনমত জরিপ হয়েছে তাতে দেখা যায় আওয়ামী লীগ তথা মহাজোটের প্রতি জনগণের আস্থা বেড়েছে।"
শনিবার সন্ধ্যায় নরসিংদী পৌর পরিষদের দেওয়া নাগরিক সংবর্ধনার জবাবে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, জনমত জরিপে উত্তরদাতারা বলেছেন এ মুহূর্তে নির্বাচন হলে আওয়ামী লীগ ৫৬ শতাংশ ভোট পাবে। আর বিএনপি পাবে ২৫ শতাংশ ভোট।
সরকারের সাফল্যের কথা তুলের ধরার পাশাপাশি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কিছু কিছু ক্ষেত্রে ব্যর্থতার কথাও স্বীকার করেন।
সৈয়দ আশরাফ বলেন, "অসা
bdnews24