২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে বিদ্যালয় ভবনে আগুন

সাভারে রেডিও কলোনি এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে শুক্রবার ভোররাতে আগুন লেগে কার্যালয় ও একটি শ্রেণী কক্ষ পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2010, 02:21 PM

Updated : 24 Aug 2022, 06:05 PM

সাভার, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাভারে রেডিও কলোনি এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে শুক্রবার ভোররাতে আগুন লেগে কার্যালয় ও একটি শ্রেণী কক্ষ পুড়ে গেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান সাংবাদিকদের কাছে দাবি করেছেন, অজ্ঞাত দুর্বৃত্তরা বিদ্যালয় ভবনে আগুন ধরিয়ে দেয়। পরে দমকলকর্মীরা এসে আগুন নেভায়। আগুনে বিদ্যালয়ের কার্যালয় কক্ষে রাখা নতুন-পুরনো মিলিয়ে সাড়ে তিন হাজার বই, চেয়ার, টেবিল, বেঞ্চ, চারটি আলমারী, রেজিস্ট্রার খাতাসহ সমস্ত নথিপত্র পুড়ে গেছে বলে তিনি জানান। প্রধান শিক্ষক জানান, এ ঘটনায় সাভার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাব্বী মিয়া জানান, ঘটনা তদন্তে কমিটি করা হবে। তিনি বলেন, থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ তদন্ত করে বের করবে কিভাবে আগুন লাগল। উপজেলা শিক্ষা কর্মকর্তা তাপস কুমার সরকার ঘটনাটিকে নাশকতামূলক বলে দাবি করেছেন। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফজলুর রহমান এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি। সাভার থানার ওসি নাসির উল্যাহ জানান, এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৪ ঘ.