২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে বোমাসহ আসামি গ্রেপ্তার

পিরোজপুরের কাউখালী উপজেলা থেকে শুক্রবার পাঁচটি তাজা বোমাসহ ডাকাতি ও ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2010, 02:04 PM

Updated : 24 Aug 2022, 06:05 PM

পিরোজপুর, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পিরোজপুরের কাউখালী উপজেলা থেকে শুক্রবার পাঁচটি তাজা বোমাসহ ডাকাতি ও ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সেকেন্দার (৪০) একটি আন্তজেলা ডাকাত দলের সর্দার বলে জানিয়েছে পুলিশ। কাউখালী থানার ওসি আব্দুর রাজ্জাক সাংবাদিকদের জানান, সেকেন্দার দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিয়ালকাঠী গ্রামের আফসার উদ্দিনের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পিরোজপুর, বাগেরহাট ও ঝালকাঠীর বিভিন্ন থানায় ডাকাতি, ধর্ষণ ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে বলে ওসি জানান। তিনি জানান, টিনের কৌটা দিয়ে তৈরি বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। সেকেন্দারের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫৯ ঘ.