২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফ'র গুলিতে বাংলাদেশি আহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে শুক্রবার সকালে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ'র গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2010, 11:54 AM

Updated : 24 Aug 2022, 06:05 PM

চাঁপাইনবাবগঞ্জ, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে শুক্রবার সকালে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ'র গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন। আহত ব্যাক্তি হলেন- শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর গ্রামের করিম রেজা (২০)। তিনি পেশায় একজন গরু ব্যাবসায়ী। সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান চাঁপাইনবাবগঞ্জ ৩৯ রাইফেল ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর নজরুল ইসলাম। তিনি বলেন, সকালে কয়েকজন গরু ব্যবসায়ী শিংনগর সীমান্তের ১৫৮/৪ পিলার দিয়ে ভারত যাচ্ছিল। এ সময় ভারতের মালদা বিএসএফ ব্যাটালিয়নের শুভপুর ক্যাম্পের জওয়ানরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে করিম গুলিবিদ্ধ হলে সঙ্গীরা তাকে উদ্ধার করে ফিরে আসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৭৫৯ ঘ.