২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে সংঘর্ষে নিহত ২

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বৃহস্পতিবার রাতে দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে দুজন নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2010, 09:02 AM

Updated : 24 Aug 2022, 06:05 PM

নাটোর, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বৃহস্পতিবার রাতে দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে দুজন নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। নিহতরা হলেন- উপজেলার গড়মাটি গ্রামের আব্দুস সাত্তার (৬০) এবং কদমতলা গ্রামের আবু সামা শেখ (৫৫)। গড়মাটি বাজারে এ ঘটনা ঘটে বলে বড়াইগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন জানান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জমিজমা নিয়ে বাজারে সাত্তারের সঙ্গে কদমতলা গ্রামের বাদশা মিয়ার কথাকাটি থেকে ঝগড়া বাঁধে। এক পর্যায়ে দুই গ্রামের লোকজন ইট ও লাঠিসোঁঠা নিয়ে পরস্পরের ওপর হামলা চালায়। সাত্তার ঘটনাস্থলেই নিহত এবং আবু সামা আহত হন। সামাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়। আহতদের আশপাশের ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ওসি আনোয়ার বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। গড়মাটি বাজারের দোকান পাট বন্ধ রয়েছে। এ ঘটনায় আব্দুস সাত্তারের ছেলে ছলিম উদ্দিন বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি। তবে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৫০০ ঘ.