ব্রাহ্মণবাড়িয়া, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট শুক্রবার সকালে বন্ধ হয়ে গেছে।
সকাল ৮টার দিকে আশুগঞ্জ-শাহজিবাজার গ্রিড লাইনের তার ছিড়ে গেলে ইউনিটগুলো বন্ধ হয়ে যায় বলে বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক আবদুল খালেক জানান।
তিনি বলেন, "স্থানীয় প্রকৌশলীরা ক্রুটি মেরামতের কাজ শুরু করেছেন।"
সন্ধ্যার মধ্যেই সবগুলো ইউনিট চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৩৪৬ ঘ.
bdnews24