ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে শীতার্ত দরিদ্র নারী-পুরুষ ও শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে আওয়ামী লীগ। রাজধানীর রামপুরার একরামুন্নেসা স্কুল মাঠে এবং খিলগাঁওয়ের নামাপাড়া স্কুল মাঠে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পাঁচ হাজার নারী-পুরুষ এবং শিশুর মধ্যে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহাবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাশ, স্থানীয় সাংসদ এ কে এম রহমতউল্ল
bdnews24