মৌলভীবাজার, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাঝারী শৈত্যপ্রবাহে মৌলভীবাজারের জনজীবন স্থবির হয়ে পড়েছে। ঘন কুয়াশার কারণে দুপুর পর্যন্ত সূর্যের মুখ দেখা যাচ্ছে না।
বুধবার মৌসুমের সর্বনিু তাপমাত্রা ৬.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে জেলার শ্রীমঙ্গলে। এর আগে গত শনিবারও এখানে এ একই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের জ্যেষ্ঠ কর্মকর্তা গৌতম আচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত এক সপ্তাহ থেকে এ অঞ্চলে বইছে মাঝারী শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা আর কনকনে ঠাণ্ডা বাতাসে শীত তীব্র আকার ধারণ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০০ ঘ.
bdnews24