২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উদীচী'র সাংস্কৃতিক সম্মেলন বৃহস্পতিবার শুরু

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৩য় জাতীয় সাংস্কৃতিক সম্মেলন বৃহস্পতিবার শুরু হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2010, 12:41 PM

Updated : 24 Aug 2022, 06:04 PM

ঢাকা, জানুয়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৩য় জাতীয় সাংস্কৃতিক সম্মেলন বৃহস্পতিবার শুরু হচ্ছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিন দিনব্যাপী এ সম্মেলন কর্মসূচি জানানো হয়। বিকাল সাড়ে ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তত্ত্বাধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান সম্মেলনের উদ্বোধন করবেন। উদ্বোধনী পর্ব শেষে বের করা হবে শোভাযাত্রা। উদ্বোধনী দিন বিকাল সাড়ে ৫টায় শুরু হবে উদীচীর জেলা ও শাখা সমূহের পরিবেশনা। উদীচী শিল্পীদের পরিবেশনার মধ্যে থাকবে গণসংগীত, ঢেকির গান, বয়াতিগান, বিয়ের গীত, লোকগান ও নৃত্য, আদীবাসী নৃত্য, নৌকাবাইচের গান, লালনের গান, পুঁথিপাঠ, গম্ভীরা, নৃত্যনাট্য, পথনাটক, যাত্রাপালা ইত্যাদি। শেষ দিন হবে 'সাংস্কৃতিক আন্দোলন : বর্তমানের দৃষ্টিতে ভবিষ্যৎ ভাবনা' শীর্ষক কর্মশালা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৮৩৬ ঘ.