বরিশাল, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের বাবুগঞ্জ উপজেলার আগরপুর থেকে বুধবার সকালে এক চরমপন্থি (সর্বহারা পার্টি) সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
আবদুর রব হাওলাদার (৫৫) নামের ওই ব্যক্তি আগরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও ইউপি সদস্য।
তিনি সর্বহারা পার্টি কামরুল গ্র"পের সদস্য বলে জানান র্যাবের কর্মকর্তারা।
বরিশাল র্যাব-৮ এর মেজর মো. রাশেদুল ইসলাম বলেন, গোপন সংবাদ পেয়ে সকালে আগরপুর কওমী মাদ্রাসা এলাকা থেকে রব বেপারীকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, "রব সর্বহারা নেতা কামরুল গ্র"পের সদস্য। বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সর্বহারা পার্টি কামরুল গ্র"পের আঞ্চলিক নেতা খালেদ হোসেন স্বপনের সঙ্গে তার সখ্যতা ছিল। এ ছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।"
আগরপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল মফিজ সাংবাদিকদের বলেন, "রব আগরপুর গ্রামের মাইনুদ্দীন শিকদারের ছেলে ফকরুল সিকদারের চোখ উৎপাটন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।"
তাকে বরিশাল র্যাব ক্যাম্পে জিঞ্জাসাবাদ করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮০০ ঘ.
bdnews24