চট্টগ্রাম, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার শীতলপুর এলাকায় বুধবার সকালে ট্রেনে কাটা পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- শাহেদুল ইসলাম (৩৫), আনিসুর রহমান (৩০) ও খাজা মঈনুদ্দিন (৫০)।
তিনজনেরই বাড়ি নওগাঁ জেলার বদরগাছি উপজেলার গোপালপুর গ্রামে। তারা দিন মজুরের কাজ করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৮টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকামুখী আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেসের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই তিনজনের মৃত্যু হয়।
জিআরপি পুলিশ চট্টগ্রামের সহকারী উপ-পরিদর্শক আইনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রেল লাইন ধরে হাঁটার সময় ওই তিন শ্রমিক দুর্ঘটনায় পড়েন।
তবে এ ঘটনায় ট্রেন চলাচলে কোনো ধরনের বিঘ
bdnews24