কেরানীগঞ্জ (ঢাকা), জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর উপকণ্ঠে কেরানীগঞ্জে বুধবার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে।
সকাল সাড়ে ৫টার দিকে রাজেন্দ্রপুর মোল্লার পুল এলাকায় ঢাকা-মাওয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি নীলোৎপল দে জানিয়েছেন।
নিহতরা হলেন- আব্দুল হামিদ, ওসমান (১৮) ও রাসেল (২০)।
তারা একটি সিএনজি অটো রিকশায় ছিলেন। যাত্রীবাহী একটি বাস পেছন থেকে অটো রিকশাটিকে ধাক্কা দেয়।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অটোরিকশাটি মুন্সীগঞ্জের সিরাজদী খান থেকে ঢাকায় আসছিলো। মোল্লার পুল এলাকায় একটি বাস এটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়।"
বাসের ধাক্কায় অটোরিকশাটি উল্টে চালক হামিদসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান বলে পুলিশ কর্মকর্তা নীলোৎপল জানান।
নিহত হামিদের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের ফাইনারচর এলাকায়। অপর দুজনের বাড়ি সিরাজদী খানে।
লাশ তিনটি স্বজনরা নিয়ে গেছে বলে ওসি জানান।
পুলিশ বাসটি আটক করতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১২০ ঘ.
bdnews24