ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বিভিন্নস্থানে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকায় শীতজনিত অসুস্থতায় আরো ছয়জনের মৃত্যু হয়েছে। নীলফামারীতে গত দু'দিনে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। মাদারীপুরে মারা গেছে একজন।
এদিকে শীতের পাশাপাশি ঘন কুয়াশার কারণে রবিশস্য ও ইরি-বোরো ধানের বীজতলা নষ্ট হচ্ছে বলে বিভিন্ন স্থানের কৃষক ও কৃষি কর্মকর্তারা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর:
নীলফামারী: উত্তরের জেলা নীলফামারীতে শীতের তীব্রতা আরো বেড়েছে। শৈত্যপ্রবাহে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে রিকশা শ্রমিক,ক্ষেতমজুর, নির্মাণ শ্রমিক ও জেলের মতো শ্রমজীবীরা। তারা কাজে যেতে পারছে না নিয়মিত।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানরা জানান, সোমবার রাতে সৈয়দপুরের বাঙ্গালীপুর ইউনিয়নের নিজপাড়া মহলায় বৃদ্ধা আবেদা বেগম ও আব্দুল হামিদ মুন্সি (৫৫), ডোমারের জোড়াবাড়ি হলহলিয়া উত্তরপাড়ার বৃদ্ধা মছিরন বেওয়া, মির্জাগঞ্জ কেরানীপাড়ার নূর হোসেন (৫৮) ও সদরের কচুকাটা বাজিতপাড়া গ্রামের বৃদ্ধ বুদারু মামুদের মৃত্যু হয়েছে।
নীলফামারীর সিভিল সার্জন ডা. আব্দুল মজিদ শীতজনিত বিভিন্ন রোগে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যুর কথা স্বীকার করে বলেন, গত বছরের তুলনায় এবার শীতের তীব্রতা অনেক বেশি। শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে বহু মানুষ চিকিৎসাধীন।
মঙ্গলবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৫ ডিগ্রি এবং স
bdnews24