চট্টগ্রাম, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর পাঁচলাইশ এলাকা থেকে সোমবার রাতে ১০২টি ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
ওমর ফারুক বিন আবু রাসেল (২৮) নামের ওই ব্যক্তি চন্দনাইশ উপজেলার পূর্ব জোয়ারা চৌধুরী বাড়ির আবুল কালাম আজাদের ছেলে।
র্যাব-৭ এর স্টাফ অফিসার ক্যাপ্টেন তামজিদ আব্দুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদ পেয়ে রাত ১১টার দিকে পাঁচলাইশ থানা এলাকার আরাকান হাউজিং সোসাইটির এ ব্লকে অভিযান চালানো হয়।
রাসেল দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেটসহ মাদক বিক্রির কাজে যুক্ত বলে র্যাব কর্মকর্তা জানান।
এ ঘটনায় পাঁচলাইশ থানায় একটি মামলা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/ডিডি/২২৩০ ঘ.
bdnews24