রংপুর, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাতি হাটে মঙ্গলবার সকালে আগুন লেগে ২১টি দোকান পুড়ে গেছে।
সকাল সাড়ে ১০টার দিকে একটি মুদি দোকানে আগুন দিয়ে ড্রামভর্তি নারিকেল তেল গলানোর সময় আকস্মিকভাবে আশপাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ে বলে জানান মিঠাপুকুর থানার ওসি আলতাফ হোসেন।
তিনি জানান, আগুনে খাবারের দুটি হোটেলসহ ২১টি দোকান পুরোপুরি পুড়ে গেছে। পরে রংপুর থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেন, তাদের প্রায় ৫০ লাখ টাকার মাল পুড়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২৩ ঘ.
bdnews24