২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

স্ত্রী হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে গাজীপুরের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2010, 01:08 PM

Updated : 24 Aug 2022, 06:03 PM

গাজীপুর, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রী হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে গাজীপুরের একটি আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শহীদুল আলম ঝিনুক সোমবার এ রায় দেন। দণ্ডিত আসামির নাম গোলাম রহমান ওরফে শাওন ওরফে বাবলু (৪০)। বাবুলের বাড়ি ভারতের কলকাতা হলেও দীর্ঘদিন ধরে তিনি গাজীপুর সদর উপজেলার কুদাব এলাকায় বসবাস করছেন। সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মো. নাসির উদ্দিন ফারুক শিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রায় ১০ বছর আগে বিয়ের পর থেকেই গোলাম রহমান য়ৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করতেন। কুদাব এলাকার একটি ভাড়া বাড়িতে ২০০৮ সালের ২০ জুন রাত ১০টা থেকে পরদিন সকাল ৮টার মধ্যে কোনো এক সময় তিনি শ্বাসরোধ করে তার স্ত্রী রাশিদা খানম ওরফে লাইলীকে হত্যা করেন। এ ঘটনায় লাইলীর বাবা আব্দুর রশিদ বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা করেন। একই বছরের ২ জুলাই গোলাম রহমান গ্রেপ্তার হন। বর্তমান তিনি জেলহাজতে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯০৩ ঘ.