ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের বিরুদ্ধে মামলার আরজি নিয়ে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী মঙ্গলবার আদালতে গেলেও তা খারিজ হয়ে গেছে।
সাংসদ সালাউদ্দিন কাদের আরজি নিয়ে সকালে আদালতে যান। শুনানির পর দুপুরে ঢাকার ১ নম্বর নির্বাহী হাকিম মো. আল আমিন তা খারিজের আদেশ দেন।
একই অভিযোগ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদেরের পক্ষে চট্টগ্রাম ও বাগেরহাটে দায়ের করা আরো দুটি মামলাও খারিজ হয়।
শুনানির সময় সালাউদ্দিন কাদেরের আইনজীবী ও আওয়ামী সমর্থিত আইনজীবীদের মধ্যে বাকবিতণ্ডা হয়। আওয়ামী সমর্থিত আইনজীবীরা সালাউদ্দিন কাদেরকে এজলাস কক্ষে ঢুকতে বাধা দেন এবং রাজাকার বলে স্লোগান দিতে থাকেন।
গত ১৭ ডিসেম্বর বিজয় দিবসের আলোচনায় সাহারা খাতুন বঙ্গবন্ধু স্মৃতি জাদুুঘরে সাকা চৌধুরীসহ সব যুদ্ধাপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করা হবে বলে বক্তব্য দেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যে আইনের গতি বাধাগ্রস্ত হয়েছে এবং এর ফলে সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী মন্ত্রী হিসেবে তার (সাহারা) শপথ ভঙ্গ হয়েছে বলে সালাউদ্দিন কাদেরের আরজিতে বলা হয়।
বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারে উদ্যোগ নেয়। আগামী মার্চে যুদ্ধাপরাধ আদালতের কার্যক্রম শুরুর আশা করছেন সরকারের নীতি-নির্ধারকরা।
সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে, যদিও তিনি তা অস্বীকার করে আসছেন।
আরজিতে সাকা চৌধুরী বলেন, ১৯৭১ সালের পর তার বিরুদ্ধে যুদ্ধাপরাধ বা এ সংক্রান্ত কোনো মামলা হয়নি।
সালাউদ্দিন কাদের একাত্তরে সরাসরি হত্যাকাণ্ডে জড়িত ছিলেন দাবি করে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামও স
bdnews24