২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক অশোক সেনের শেষকৃত্য সম্পন্ন

যশোরের বিশিষ্ট সাংবাদিক অশোক সেনের শেষকৃত্য সোমবার যশোর জেলা সদরের নীলগঞ্জ মহাশ্মশানে সম্পন্ন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2010, 06:15 PM

Updated : 24 Aug 2022, 06:02 PM

যশোর, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের বিশিষ্ট সাংবাদিক অশোক সেনের শেষকৃত্য সোমবার যশোর জেলা সদরের নীলগঞ্জ মহাশ্মশানে সম্পন্ন হয়েছে। এর আগে সোমবার ভোরে অশোক সেনের মরদেহ তার জন্মস্থান কেশবপুরে নেওয়া হয়। পরে সাড়ে ১০টায় সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে মরদেহ রাখা হয় যশোর প্রেসক্লাব প্রাঙ্গণে। এ সময় সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে তার প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়। এদিকে, এই প্রবীণ সাংবাদিকের মৃত্যুতে সোমবার থেকে তিন দিনের শোক কর্মসূচি পালন শুরু করেছে যশোর প্রেস ক্লাব। ফুসফুস ক্যান্সারে আক্রান্ত সাংবাদিক অশোক সেন রোববার স্থানীয় কুইন্স হাসপাতালে মারা যান। আশির দশকে যশোর থেকে প্রকাশিত সাপ্তাহিক 'ঠিকানা' পত্রিকা দিয়ে অশোক সেনের সাংবাদিকতা শুরু। পরে দৈনিক ঠিকানায়ও কাজ করেন। এরপর দৈনিক ভোরের কাগজে যশোর প্রতিনিধি পদে যোগ দেন তিনি। এর পর প্রথম আলোর প্রতিষ্ঠালগ্ন থেকে মৃত্যুর আগ পর্যন্ত ওই দৈনিকটির নিজস্ব প্রতিবেদকের দায়িত্ব পালন করেছেন অশোক সেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসকে/২৩৫৫ঘ.