২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে বাস খাদে পড়ে নিহত ১

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সোমবার রাতে বাস খাদে পড়ে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2010, 06:14 PM

Updated : 24 Aug 2022, 06:02 PM

চাঁদপুর, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সোমবার রাতে বাস খাদে পড়ে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। নিহতের নাম সিদ্দিক প্রধানিয়া (৬০)। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের ঠিকানা জানা যায়নি। মতলব উত্তর থানার ওসি মো. রুস্তম আলী শিকদার বলেন, পাবনার এনায়েতপুর দরবার শরীফে ধর্মীয় অনুষ্ঠান শেষে থেকে একটি রিজার্ভ বাসযোগে মতলব উত্তর উপজেলায় তারা বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ৯টায় উপজেলার সিপাইকান্দি অতিক্রমকালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫৫ ঘ.