গোপালগঞ্জ, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ১৮০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বিকালে উপজেলার সাজাইল ইউনিয়নের হরিদাসপুর সেতুর কাছ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব গুলি উদ্ধার করা হয়।
কাশিয়ানী থানার ওসি মেজবাহ উদ্দিন খান সাংবাদিকদের জানান, এগুলো পুলিশের ব্যবহৃত থ্রি নট থ্রি রাইফেলের গুলি।
তিনি জানান, হরিদাসপুর গ্রামের আব্দুল হালিম মোল্লার স্ত্রী ছিয়ারুন্নেছা (৫৫) মাঠে গরু বাঁধতে গিয়ে সেতুর কাছে এসব গুলি দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের জানালে তারা পুলিশকে খবর দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৫ ঘ.
bdnews24