ঢাকা, জানুয়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---জানুয়ারি মাসে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে এক থেকে দুইটি মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এসময় তাপমাত্রা নেমে আসতে পারে ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে।
সোমবার চলতি মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এ তথ্য জানান আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আরজুমান্দ হাবিব।
এদিকে কর্তব্যরত পূর্বাভাস কর্মকর্তা শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, টাঙ্গাইল ও শ্রীমঙ্গল অঞ্চল এবং রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে বিরাজমান মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। মঙ্গলবার পর্যন্ত তা ফরিদপুর, ময়মনসিংহ ও বরিশাল পর্যন্ত বি
bdnews24