২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার জন্মদিন মামলা প্রধান বিচারপতির কাছে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর দিনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জন্মদিন পালনকে কেন্দ্র করে দায়ের করা মামলা প্রধান বিচারপতির কাছে পাঠিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2010, 02:05 PM

Updated : 24 Aug 2022, 06:02 PM

ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর দিনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জন্মদিন পালনকে কেন্দ্র করে দায়ের করা মামলা প্রধান বিচারপতির কাছে পাঠিয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি মো. মমতাজউদ্দিন আহমেদের বেঞ্চ মামলাটির বিষয়ে সিদ্ধান্ত নিতে এটি প্রধান বিচারপতির কাছে পাঠান। ১৫ আগস্ট খালেদার জন্মদিন পালনের ওপর নিষেধাজ্ঞা চেয়ে অ্যাডভোকেট মো. সোহরাওয়ার্দী ১৯৯৭ সালের ২০ আগস্ট ঢাকার সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করেন। শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি কাগজপত্রে খালেদা জিয়ার একাধিক জন্মদিন থাকায় এ নিয়ে বিতর্ক আছে। ১৯৯৯ সালের ১৬ সেপ্টেম্বর ওই মামলাটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিভিশন আবেদন করেন খালেদা জিয়া। সর্বশেষ গত ১৬ নভেম্বর ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা জানিয়ে এ রিভিশন আবেদনটি (মামলা) হাইকোর্টের তালিকা থেকে বাদ দিতে খালেদার পক্ষে আবেদন করা হয়। সোমবার এ আবেদনের ওপর শুনানির দিন ধার্য ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এসকে/২০৫৬ঘ.