বান্দরবান, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তিন পার্বত্য জেলার সব উপজেলায় টেলিটকের নেটওয়ার্ক চালু করা হয়েছে।
সোমবার সকালে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দীন আহমদ রাজু বান্দরবানের লাম টাউন হল থেকে মোবাইল ফোনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলে টেলিটক নেটওয়ার্কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ফোনে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্র"তি অনুযায়ী পার্বত্য এলাকায় টেলিটকের নেটওয়ার্ক কার্যকর করা হলো। দ্রুততম সময়ে এখানে ডিজিটাল ল্যান্ড ফোন সার্ভিস চালু করা হবে।
গত বছর তত্ত্বাবধায়ক সরকার পার্বত্য তিন জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি সদরে মোবাইল ফোন নেটওয়ার্ক চালু করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কক্সবাজার প্রতিনিধি জানান, টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে টেলিযোগাযোগ মন্ত্রী ছাড়াও বক্তব্য রাখেন- বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক খবিরুজ্জামান, বান্দরবানের জেলা প্রশাসক মিজানুর রহমান প্রমুখ।
টেলিটকের কক্সবাজারের অপারেশন অফিসার মীর মোশাররফ হোসেন সাংবাদিকদের জানান, তিন পার্বত্য জেলার প্রায় সব উপজেলাতে টেলিটক নেটওয়ার্ক দ্রুততম সময়ে স
bdnews24