২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতদিনের মধ্যে খুনিদের প্রাণভিক্ষার আবেদন করতে হবে

বঙ্গবন্ধুর খুনিরা প্রাণভিক্ষার আবেদন জানালে তা মৃত্যু পরোয়ানা স্বাক্ষরের সাত দিনের মধ্যেই করতে হবে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক বিগ্রেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2010, 11:14 AM

Updated : 24 Aug 2022, 06:02 PM

ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধুর খুনিরা প্রাণভিক্ষার আবেদন জানালে তা মৃত্যু পরোয়ানা স্বাক্ষরের সাত দিনের মধ্যেই করতে হবে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক বিগ্রেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম খান। সোমবার কারা অধিদপ্তরে সাংবাদিকদের তিনি বলেন, "মৃত্যু পরোয়ানায় স্বাক্ষরের পর থেকে সাত দিনের মধ্যে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন জানাতে হবে।" (আরো তথ্যসহ) মহাপরিদর্শক বলেন, মৃত্যু পরোয়ানা জানানোর পর প্রাণ ভিক্ষার আবেদন করবেন কিনা এব্যাপারে তাদের কয়েকজন ভেবে দেখার কথা বলেছেন। তিনি জানান, রোববার মৃত্যু পরোয়ানা পাওয়ার পর বন্দিদের জানিয়ে দেওয়া হয়। সেই সঙ্গে বলে দেওয়া হয় তারা সাত দিনের মধ্যে প্রাণভিক্ষার আবেদন করতে পারবেন।" বন্দিদের এতে বিচলিত হতে দেখা যায়নি বলে জানান বিগ্রেডিয়ার জেনারেল আশরাফুল। ঢাকা কেন্দ্রীয় কারাগারের একটি দায়িত্বশীল সূত্র জানায়, রোববারই বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত ৫ আসামীর কাছে প্রাণভিক্ষার আবেদনের জন্য সাদাকাগজ এবং কলম দেওয়া হয়েছে। এব্যাপারে সোমবার পর্যন্ত তারা কোনো বক্তব্য দেননি। গত ২২ ডিসেম্বর বঙ্গবন্ধু হত্যা মামলার আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ের কপি পেয়ে আসামিপক্ষের আইনজীবীরা জানিয়েছিলেন, ২১ জানুয়ারির আগেই রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন দায়ের করবেন তারা। ওইদিন মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌসুলি আনিসুল হক জানিয়েছিলেন, আসামিরা রিভিউ আবেদন করলে মৃত্যু পরোয়ানা জারি হলেও ফাঁসি কার্যকর স্থগিত থাকবে। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছিলেন, বিচারিক আদালত মৃত্যুপরোয়ানা জারির ২১ দিনের আগে নয়, ২৮ দিনের পরে নয়- এই সময়ে ফাঁসি কার্যকর হবে। রোববার ঢাকার জেলা ও দায়রা জজ আবদুল গফুর মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করে ওই পরোয়ানা পাঠিয়ে দেন ঢাকা কেন্দ্রীয় কারাগারে। সেখানেই রয়েছেন মৃত্যুদণ্ডে দণ্ডিত পাঁচজন। তারা হলেন- বজলুল হুদা, মহিউদ্দিন আহমেদ, সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান ও এ কে এম মহিউদ্দিন। গত ১৯ নভেম্বর ঐতিহাসিক এক রায়ে স্বাধীনতা সংগ্রামের নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দি পাঁচ আসামির আপিল খারিজ করে দেয় আপিল বিভাগ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিক ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়িতে হানা দিয়ে বেশ কয়েকজন আত্মীয়-স