২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনায় ট্রলার ডুবে একজনের মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার চরকিশোরগঞ্জের কাছে মেঘনা নদীতে সোমবার সকালে লঞ্চের ধাক্কায় একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। এতে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2010, 10:01 AM

Updated : 24 Aug 2022, 06:02 PM

মুন্সীগঞ্জ, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার চরকিশোরগঞ্জের কাছে মেঘনা নদীতে সোমবার সকালে লঞ্চের ধাক্কায় একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। এতে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। পুলিশ দাবি করেছে, কোনো যাত্রী নিখোঁজ নেই। নিহতের নাম- ছমির উদ্দিন ভূঁইয়া (৮০)। তার বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গোয়ালগাঁও গ্রামে। গজারিয়া থানার ওসি এএসএম শহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, ,ট্রলারটি ৭০ জন যাত্রী নিয়ে গজারিয়ার হোসনী বাজার থেকে মুন্সীগঞ্জ সদরে যাচ্ছিল। চরকিশোরগঞ্জ এলাকায় ঢাকা থেকে চাঁদপুরগামী এমভি মিলু নামের একটি লঞ্চ ধাক্কা দিলে ট্রলারটি ডুবে যায়। ওসি জানান, যাত্রীরা সাঁতার কেটে তীরে ও লঞ্চটিতে ওঠে। ছমির উদ্দিনও সাঁতার কেটে তীরে আসেন। কিন্তু প্রচণ্ড ঠাণ্ডায় তার মৃত্যু হয়। মুন্সীগঞ্জের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) নাইমা সুলতানা জানান, ডুবে যাওয়া ট্রলারের কোনো যাত্রী নিখোঁজ থাকার খবর জানা যায়নি। তিনি বলেন, লঞ্চটি পালিয়ে গেছে। দুর্ঘটনাস্থল নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় হওয়ায় সেখানেই মামলার প্রক্রিয়া চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫৫৪ ঘ.