২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে দুটি সড়ক দুর্ঘটনায় নিহত ৫

গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলায় সোমবার সকালে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2010, 09:40 AM

Updated : 24 Aug 2022, 06:02 PM

গাজীপুর, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলায় সোমবার সকালে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে সদর উপজেলার পূবাইলের চামুড্ডা এলাকায় নাওজোর-ভুলতা বাইপাস সড়কে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন মারা যান। শ্রীপুরে বাসচাপায় নিহত হন একজন। জয়দেবপুর থানার ওসি আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৬টার দিকে কুমিল্লা থেকে গাজীপুরগামী একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে কুমিল্লার বরুড়া থানার জলম এলাকার আব্দুল করিম (৪২) ও সিরাজুল ইসলাম (৫০) মারা যান। আহত হন একই এলাকার মোহাম্মদ আলী (৪০) ও মো. বিল্লাল হোসেন (৪০)। ওসি রশিদ জানান, গুরুতর আহত অবস্থায় মোহাম্মদ আলীকে গাজীপুর সদর হাসপাতালে এবং বিল্লালকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। শ্রীপুর থানার ওসি মো. নাজমুল হাসান ভূইয়া জানান, সকাল ৯টার দিকে শ্রীপুরের মাওনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ময়মনসিংহগামী একটি বাস চাপায় মারা গেছেন নাহিদ (২৫)। তিনি বেরাইদেরচালা এলাকার মোক্তার হোসেনের ছেলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৫৩১ ঘ.