২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে আগুনে ১০টি ঘর ক্ষতিগ্রস্ত

বাগেরহাট সদর উপজেলায় রোববার রাতে অগ্নিকাণ্ডে ১০টি ঘর পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2010, 07:13 AM

Updated : 24 Aug 2022, 06:02 PM

বাগেরহাট, জানুয়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট সদর উপজেলায় রোববার রাতে অগ্নিকাণ্ডে ১০টি ঘর পুড়ে গেছে। রাত আটটার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের ভট্ট বালিয়াঘাটা সরকারি আবাসন প্রকল্পে (দরিদ্রদের জন্য নির্মিত) এ অগ্নিকাণ্ড ঘটে। বাগেরহাট দমকল বাহিনীর ষ্টেশন কর্মকর্তা জায়েদুর রহমান জানান, রাতে একটি ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত তা আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। পরে দমকল বাহিনীর কর্মীরা এসে দেড় ঘন্টা চেষ্টা চলিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেন তিনি। বাগেরহাটের জেলা প্রশাসক মো. মুয়াজ্জেম হোসাইন রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৫শ' টাকা ও দুটি করে কম্বল দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/জিএনএ/১৩০৪ ঘ.