মুন্সীগঞ্জ, জানুয়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘন কুয়াশার কারণে সোমবার মাওয়া-কাওড়াকান্দি নৌ পথে প্রায় ৯ ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিলো।
কুয়াশা কেটে যাওয়ায় সকাল পৌনে ১১টা থেকে ফেরি চলাচল শুরু হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) সহকারী ব্যবস্থাপক শেখর রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কুয়াশার কারণে সোমবার রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এসময় মাঝ নদীতে একটি এবং চর জানাজাত ঘাটে আরও ৮টি ফেরি আটকে পড়ে।
পারাপার বন্ধ থাকায় উভয় ঘাটে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/জিএনএ/১১২৭ ঘ.
bdnews24