২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলে গেলেন সাংবাদিক অশোক সেন

যশোরের প্রবীণ সাংবাদিক অশোক সেন (৫৮) আর নেই। রোববার বিকাল সাড়ে ৫টার দিকে শহরের কুইন্স হাসপাতালে তিনি মারা যান। অবস্থার অবনতি হলে শনিবার সকালে তাকে হাসপাতালে নেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2010, 05:03 PM

Updated : 24 Aug 2022, 06:01 PM

যশোর, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের প্রবীণ সাংবাদিক অশোক সেন (৫৮) আর নেই। রোববার বিকাল সাড়ে ৫টার দিকে শহরের কুইন্স হাসপাতালে তিনি মারা যান। অবস্থার অবনতি হলে শনিবার সকালে তাকে হাসপাতালে নেওয়া হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। অশোক সেনের ছেলে পান্থ জানান, গত ছয় মাস থেকে তার বাবা ক্যান্সারে ভুগছিলেন। আশির দশকে যশোর থেকে প্রকাশিত সাপ্তাহিক 'ঠিকানা' পত্রিকার দিয়ে অশোক সেনের সাংবাদিকতা শুরু। পরে দৈনিক ঠিকানায়ও কাজ করেন তিনি। এরপর দৈনিক ভোরের কাগজে যোগ দেন। দৈনিক প্রথম আলোর প্রতিষ্ঠালগ্ন থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি যশোরের নিজস্ব প্রতিবেদকের দায়িত্ব পালন করেন। অশোক সেন উদীচী শিল্পী গোষ্ঠী'র যশোরের উপদেষ্টা ছিলেন। এ ছাড়া বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও জড়িত ছিলেন। সাংবাদিক অশোক সেনের মৃত্যুতে যশোর প্রেস ক্লাব তিন দিনের শোক পালন শুরু করেছে। সোমবার সকাল ১০টায় তার মরদেহ প্রেস ক্লাবে নেওয়া হবে। সেখানে শেষ শ্রদ্ধা জানানোর পর নেওয়া হবে এমএম আলী রোডে উদীচী কার্যালয়ে। ১৯৫২ সালে যশোরের কেশবপুর উপজেলায় অশোক সেন জন্মগ্রহণ করেন। ১৯৬৭ সালে এসএসসি পাশ করার পর ছাত্র ইউনিয়নে যোগদানের মধ্য দিয়ে ছাত্র রাজনীতিতে প্রবেশ করেন। প্রায় ১১ বছর তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) যশোরের জেলা সম্পাদক ছিলেন। ৯০ এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি বেশ কয়েকবার জেলও খেটেছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এএল/২২৩৪ ঘ.