২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৩'শ বোতল ফেনসিডিল আটক

চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের গোদাগাড়ি এলাকায় রোববার ভোরে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ১৩শ' ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিডিআর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2010, 11:36 AM

Updated : 24 Aug 2022, 06:01 PM

চাঁপাইনবাবগঞ্জ, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের গোদাগাড়ি এলাকায় রোববার ভোরে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ১৩শ' ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিডিআর। চাঁপাইনবাবগঞ্জ ৩৯ রাইফেলস ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রাইভেটকারটি চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছিল। রাজশাহীর গোদাগাড়ি এলাকায় তল্লাশি করে এর ভেতর থেকে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়। তবে চালককে আটক করা যায়নি বলে বিডিআর কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৭৩০ ঘ.