মাদারীপুর, জানুয়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের শিবচর উপজেলায় রোববার রাতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
উপজেলায় পাঁচ্চর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে বলে পাঁচ্চর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট আসাদুল ইসলাম সাংবাদিকদের জানান।
তিনি বলেন, "রাতে কোন একটি গাড়ি অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে তার লাশ উদ্ধার করা হয়েছে।"
নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলে পুলিশ জানিয়েছে।
এ ব্যাপারে শিবচর থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৭২০ ঘ.
bdnews24