২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটের কালাইয়ে ১৪৪ ধারা

এক স্থানে একই সময়ে ছাত্রদলের দুই গ্র"প সভা ডাকায় জয়পুরহাটের কালাই উপজেলায় রোববার ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2010, 10:40 AM

Updated : 24 Aug 2022, 06:02 PM

জয়পুরহাট, জানুয়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক স্থানে একই সময়ে ছাত্রদলের দুই গ্র"প সভা ডাকায় জয়পুরহাটের কালাই উপজেলায় রোববার ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুর ২টায় কালাই বাসষ্ট্যান্ড সংলগ্ন চত্বরে সমাবেশ ডাকে ছাত্রদলের দুটি অংশ। কালাই থানার ওসি আবুল কালাম আজাদ জানান, সংঘাত এড়াতে চত্বর ও এর আশপাশের এলাকায় দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। জেলা ছাত্রদল সভাপতি গোলজার হোসেন জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে আগে থেকেই এ সমাবেশ আহ্বান করা হয়েছিল। তাদের এই সমাবেশ বানচাল করতেই মাত্র কয়েক ঘন্টা আগে জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফার সমর্থক ছাত্রদলের অপর গ্র"প একই স্থানে একই সময়ে সভা আহ্বান করে বলে তিনি অভিযোগ করেন। এ ব্যাপারে গোলাম মোস্তফার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছাত্রদলের প্রতিষ্ঠাবাাির্ষকী উপলক্ষে গত ১ জানুয়ারি বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।" তিনি জানান, বিএনপি চেয়ারপারসন হিসেবে খালেদা জিয়া পুনর্নির্বাচিত হওয়ায় এবং তারেক রহমান সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় কালাই থানা ও পৌর যুবদল, ছাত্রদলসহ বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে রোববার আনন্দ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। এ উদ্যোগ প্রতিহত করতেই ছাত্রদল নামধারীরা প্রতিষ্ঠাবার্ষিকী পালনের নামে সংগঠনবিরোধী কার্যকলাপ করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৬৩৫ ঘ.